1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে এ বছর প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাব সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

র‌্যাব মহাপরিচালক বলেন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপররা কোনো সুযোগ পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park