1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টায় সময় পৌরসভা মাছ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়ছে ।

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. খাদেমুল ইসলাম সোহাগ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সহ সভাপতি মনতাজ আলী, সাংগঠনিক সম্পাদক নুর আলম (নুরুল্লা), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহন দাস, সদস্য সুজন ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাহারুল (রিপন), পৌর বিএনপির দপ্তর সম্পাদক মাজেদুল রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ।

দীর্ঘদিন পর কর্মী সভা হওয়ায় উপস্থিত কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park