1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর থেকে তৌহিদী জনতা আজ দুপুর ৩টার দিকে জীবন মহলে অসামাজিক কর্মকান্ড বন্ধ এবং ভন্ড পীর জীবন চৌধুরীর গ্রেফতারের দাবীতে একটি মিছিল নিয়ে গেলে জীবন চৌধুরীর লোকজন লাঠিসোঠা, বড় ইট এবং পাথরের টুকরো দিয়ে এবং দুর্বত্তরা ইসলাম প্রিয় তৌহিদী জনতার উপর কোন ঘোষণা ছাড়াই ইট-পাটকেল নিক্ষেপ করে।

এদিকে ইসলাম প্রিয় তৌহিদী জনতার মুসল্লীরা এক পর্যায়ে তারাও ইট-পাটকেল মারতে থাকে। দিনাজপুর-বিরল রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে তৌহিদী জনতা নারায়ে তাকবীর ঘোষণা দিয়ে জীবন মহলে প্রবেশ করলে জীবন চৌধুরীর লোকজনেরা পালিয়ে যেতে বাধ্য হয়।

প্রায় পৌনে ১ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি আরো উত্তোপ্ত হয়। তৌহিদী জনতা পুলিশি বাধা উপেক্ষা করে জীবন মহলে ভাংচুর চালায় এবং অগ্নি সংযোগ করে।পরে বাংলাদেশ সেনা বাহিনী আসলে পরিস্থিতি কিছুটা সিথিল হয়। কিন্তু তৌহিদী জীবন মহল থেকে বের হয়ে রাজপথে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদী জনতাকে রাজপথ থেকে সরাতে পারেনি প্রশাসন।

এদিকে দুপুর ২টার পরপরই জীবন মহলের আশপাশের দোকান-পাট ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। জীবন মহলে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদী জনতা জানিয়েছে জীবন মহল স্থায়ী ভাবে বন্ধ না হলে এবং অসামাজিক কর্মকান্ডের খলনায়ক জীবন চৌধুরীকে গ্রেফতার না করলে রাজপথেই থাকবে তৌহিদী জনতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা এনসিপির নেত্রী জানান, জীবন চৌধুরী তাদের ৫ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন যেন জীবন মহল বন্ধ না হয়।

তৌহিদী জনতা এবং এনসিপি নেত্রী বলেন, আমাদের ওজনে টাকা দিলেও পিছপা হবো না। এক দফা জীবন মহল বন্ধ এবং জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবী জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park