1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

‘সাদাপাথর শুধু লুটপাটই নয়, ঘটেছে হরিলুট’

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে শুধু লুটপাটই নয়, ঘটেছে হরিলুট। এ ঘটনায় জড়িতরা যত বড় দল বা প্রশাসনেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। আজ শুক্রবার সকালে সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মো. মোখলেস উর রহমান বলেন, সাদাপাথরসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে। পাশাপাশি এখানে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানো হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সাদাপাথর এলাকা ঘুরে দেখে। জনপ্রশাসন সচিবের নেতৃত্বে থাকা কমিটিতে ছিলেন খনিজসম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম। পরেনতারা স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২০ আগস্ট সাদাপাথর থেকে শত কোটি টাকার পাথর লুটের ঘটনা প্রকাশ্যে আসার পর মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১০ দিনের মধ্যে দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর অংশ হিসেবে তারা মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়-ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা ও রেলওয়ে বাংকার অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটনের সৌন্দর্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সরকার তদন্তে নামতে বাধ্য হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park