1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আদালত চত্তরে উৎসবমুখর পরিবেশে হুমায়ুন-আনোয়ার প্যানেলের ভোট প্রার্থনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রচার-প্রচারণায় জমে উঠেছে । অনেকদিন পরে স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারায় প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের পরিবেশ সৃষ্টি হওয়ায় ভোটাররাও খুশি। তিনটি প্যানেলের প্রচারণায় সারাক্ষণ মুখর থাকছে নারায়ণগঞ্জের আদালতপাড়া।

সোমবার (১৮ আগস্ট ) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় মিছিল করে ভোট চেয়েছেন হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রার্থীরা এ সময় আদালত পাড়ায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন প্যানেলের প্রার্থী এবং ভোটাররা। প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে মিছিলটি আদালত পাড়ায় প্রদক্ষিণ করে।

নির্বাচনী প্রচারণায় সবার চেয়ে এগিয়ে আছে বিএনপি সমর্থিত এবং আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেল। এই প্যানেলের প্রার্থীরা প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। দলবদ্ধভাবে মিছিল করেও ভোট চাইছেন তারা।

হুমায়ূন-আনোয়ার প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির সিনিয়র সকল আইনজীবীগন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনসহ সিনিয়র জুনিয়র সকল আইনজীবী নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন এবং হুমায়ুন-আনোয়ার প্যানেলের জন্য ভোট প্রার্থনা করছেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান সহ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park