1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনার নিন্দা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ একজোট হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

সোমবার সকাল ১০টায় চাষারা শহীদ মিনারে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

প্রতিবাদ সভা ও মানববন্ধনের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল্লাহ রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সম্পাদক ও প্রকাশক, ঢাকার নিউজ মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, সোলেমান হোসেন রনি, যুগ্ম সম্পাদক আহমেদ শরীফ পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাতিম বাদশা, সহ সমাজ কল্যাণ, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক দয়াল মাসুদ, প্রচার সম্পাদক লিটন হোসেন, কোষাধক্ষ্য শাহিন আলম, সহ দপ্তর সম্পাদক সৈয়দ সেলিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসিমা প্রধান, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইদা তুলি, সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, আইন বিষয়ক সম্পাদক
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ। সভাপতির বক্তব্যে তিনি বলেন; “সাংবাদিকরা দেশের বিবেক। একজন কলম সৈনিক হিসেবে আমরা কোনো অপশক্তি, চাঁদাবাজ বা সন্ত্রাসীর ভয় করি না। কলম আমাদের সঠিক হাতিয়ার। গণমাধ্যমকে যারা দুর্বল ভাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা নীরব থাকব না।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আসাদুজ্জামান তুহিন শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন নির্ভীক সত্য অনুসন্ধানী। তাঁর হত্যার মধ্য দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ধরনের হামলা সাংবাদিকদের কলম থামাতে পারবে না বরং আরও দৃঢ় করবে সত্য প্রকাশের অঙ্গীকার।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park