1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তারেক রহমান হ্যাজ এ ড্রিম বললেন মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন তা শুনে আমার মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা ‘আই হ্যাভ এ ড্রিম’ মনে হয়।

ফখরুল বলেন, তারেক রহমান হ্যাজ এ ড্রিম। সেই ড্রিম নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো এবং জয় করবো।

সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন: আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটাকে কাকতালীয় বলবো নাকি ভবিতব্য বলব জানি না। যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপির ওপর দায়িত্ব এসে পড়ে সেটিকে পুনর্গঠন করার। প্রতিটি সময়ে তাই ঘটেছে। আজ আবার হয়তো বা বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

দেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ দেশে অস্থিরতা তৈরি করার একটি ষড়যন্ত্র চলছে। যেন বাংলাদেশের গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল যতদিন টিকে থাকবে ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি বাংলাদেশে দাঁড়াতে পারবে না।

এসময় তিনি তার বক্তব্যে বিএনপির শাসনামলের সাফল্যের বিভিন্ন গল্প তুলে ধরেন। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। শেষে আয়োজনের জন্যে যুবদল নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park