1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জল (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি সাইফুর রহমান উজ্জল জেলা শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়করে মহিউদ্দন সরদারের ছেলে বলে জানা গেছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। ২০২৩ সালের ২১ অক্টোবর বাড়ীর মালিকের ছেলে আসামি সাইফুর রহমান উজ্জল ভাড়াটিয়ার ১১ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে গভীর রাতে ঘর থেকে নিয়ে যায়। রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এই ঘটনায় শিশুটির বাবা মো. ‍রুবেল বাদী হয়ে কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park