1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে চাষাবাদ, ব্যবস্থা নিতে বললেন ডিসি

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ১৪৪ ধারা ভঙ্গ করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মৌজায় অবস্থিত আলোচিত সাবেক মেজর মরহুম সাখাওয়াত আলীর ফার্মে (মেজরের ফার্ম) বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

চলতি মাসের ৯ জুলাই এ আদেশ জারি সহ আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জকে এবং ব্যাপক প্রচারণার জন্য জেলা তথ্য অফিসকে নির্দেশনা প্রদান করেন তিনি। তবে জেলা তথ্য অফিস প্রচার-প্রচারণা চালালেও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এর আগে গত ৩১/১০/২৪ ইং তারিখে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ওই ফার্মের বিরোধপুর্ণ ৪৭টি দাগে ৩২.৪৮ শতক জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু প্রতিপক্ষরা তা অমান্য করে সেই জমিতে চাষাবাদ শুরু করলে বাদিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদেশ পুনর্বহালসহ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এ নির্দেশনা প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজানা।

জেলা ম্যাজিষ্ট্রেট স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফার্মের কেয়ার টেকার আতিকুর রহমান অভিযোগ করেন বিরোধপুর্ন জমিতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদীপক্ষ চাষাবাদ শুরু করেছেন-যা ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর জারীকৃত ১৪৪ ধারা পরিপন্থী। এমতাবস্থায় জেলা ম্যাজিষ্ট্রেট বর্ণিত বিরোধপুর্ণ জমিতে জারিকৃত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা আদেশ বহাল, আদেশ ভঙ্গকারীদের আইনের আওতায় নিয়ে আসা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে মেজরের ফার্মের ম্যানেজার ও অভিযোগকারী আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমরা ৪৭টি দাগে ৩২.৪৮ শতক জমির বৈধ মালিক হওয়া সত্ত্বেও বিবাদীরা একটি কুচক্রী মহলের ফাঁদে পড়ে আমাদের বিরুদ্ধে একে একে ৩১টি মামলা ও ২০ থেকে ২৫ টি অভিযোগ করে। আমরা সব মামলাতে আমাদের পক্ষে রায় পেলেও কুচক্রী মহলের ফাঁদে পড়ে তারা নিত্য নতুন মামলা দিতে থাকে ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তিনি অভিযোগের সুরে বলেন, ডিসি স্যার নতুন করে আদেশ দিলেও তথ্য অফিস থেকে প্রচারনা ছাড়া উপজেলা প্রশাসন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের কোন তৎপরতা চোখে পড়েনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা এ অরাজকতা থেকে মুক্তি চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park