1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফুলবাড়ীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৮৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।
প্রথমার্ধের আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে শপথবাক্য পাঠ করা হয়, এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা, দেশ গঠনে সবাইকে সচেতন করতে জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park