1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফরিদপুরে শ্রমিক সংঘর্ষে বাস চলাচল বন্ধ: আহত ১৫, আতঙ্কে বাসস্ট্যান্ড এলাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪০৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়ন (রেজি নং: বি-১০৫৫)-এর নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে রণক্ষেত্রে পরিণত হয় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা। নির্বাচনী তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া উত্তেজনা পরিণত হয় সংঘর্ষে, যার জেরে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নির্বাচন বাতিলের দাবিতে ইউনিয়নের একাংশের শ্রমিকরা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পরই ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের উপর। এ সময় প্রায় ১০-১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ফরিদপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় এবং বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্তজেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বাস চলাচল বন্ধ থাকায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park