1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

কক্সবাজার রেলস্টেশনে মাদক রোধে র‌্যাবের অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল শুরু হওয়ার পর থেকে মাদক পাচারের ঝুঁকি বাড়ায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। মাদক রোধে গত ২০ জুলাই সন্ধ্যায় র‌্যাবের একটি বিশেষ টিম ডগ স্কোয়াডের সহায়তায় পুরো স্টেশনজুড়ে তল্লাশি অভিযান চালায়।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার স্টেশনে লাগেজ স্ক্যানার এবং পর্যাপ্ত যাত্রী তল্লাশির ব্যবস্থা না থাকায় মাদক বহনের সম্ভাবনা বাড়ছে। সেই প্রেক্ষিতে স্টেশনের চতুর্দিকে, যাত্রীদের ব্যাগ ও উপস্থিত লোকজনের মধ্যে সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। ট্রেন আগমনের সময়কে কেন্দ্র করে তল্লাশি আরও জোরদার করা হয়।

অভিযানের সময় স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি চালানো হয়। র‌্যাব জানায়, এই কার্যক্রমের মাধ্যমে শুধু মাদক প্রতিরোধ নয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও তৈরি করা হয়েছে।

র‌্যাবের আইন ও মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, “কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে র‌্যাব বদ্ধপরিকর। নিয়মিত এবং পরিকল্পিত অভিযান অব্যাহত রেখে আমরা মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখব।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park