1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মাদারীপুরে সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: মাদারীপুর সদরে তল্লাসী চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ রবিবার সকালের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিন হাওলাদার (২০) ও একই এলাকার মামুম হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২১)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন বলেন, সড়কে তল্লাসী চলাকালীন সময়ে মোটরসাইকেলে আসছিলেন ওই দুই যুবক। তাদের গাড়ি থামাতে বললে নিষেধ অমান্য করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হলে তল্লাসি চালায় সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের কাছ থেকে একটি চাইনিস কুড়াল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় তানজিম হাওলাদার ও রাব্বি হাওলাদারকে। পরে সদর মডেল থানা পুলিশের কাছে আটক দুইজনকে হস্তান্তর করে সেনাবাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগতে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park