1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফুলবাড়ীতে ‘‘এক শহীদ, এক বৃক্ষ’’ স্লোাগানে ৭ হাজার বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পঠিত

মো. মোরসালিন ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে “এক শহীদ, এক বৃক্ষ” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসা মো. ইসাহাক আলী।

উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির আওতায় ফুলবাড়ী পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৭ হাজার বৃক্ষরোপণ করা হবে। বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখে এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করে। তাই এই কর্মসূচি শুধু স্মরণ নয়, ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দিনাজপুর নেজারত শাখার প্রটকল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জতি বড়াল, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী,, বন বিভাগের কর্মকর্তা সরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার কাজল রানা,আনছর ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে একটি বৃক্ষ যেন এক শহীদের প্রতীক হয়ে রোপিত হয় এই ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা একযোগে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা,।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park