1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে ড্যাবের সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ফরিদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠনের মিথ্যা ও অবমাননাকর বক্তব্য এবং অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম। এসময় আরও বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম, ডা. মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম রানা, ডা. আল-আমিন সারোয়ারসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, “একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অপপ্রচার চালানো হচ্ছে, যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park