1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১৯ বার পঠিত
বর্তমান নিউজ ডটকম:  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নির্মিত জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে প্রতীকী ম্যারাথন শেষ হয়। জুলাই শহীদ পরিবারের সদস্যদের ও ম্যারাথনে বিজয়ীদের মেডেল পরিয়ে দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, জুলাই শহীদ আদিলের বাবা আবুল কালাম, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জুলাই পুণর্জাগরণের অংশ হিসেবে প্রতীকী ম্যারাথনের
গুরুত্ব, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং জুলাই স্পিরিট কে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park