1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে সাত জেলে আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

বর্তমান ‍নিউজ ডটকম: নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে সাত জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। পশ্চিম সুন্দরবনের কাঠেশশ্বর ও খোবরাখালী খাল থেকে গতকাল বুধবার তাদের আটক করা হয়।

এসময় আটককৃত জেলেদের নিকট থেকে প্রায় ছয়শ কেজি কাঁকড়াসহ একশ কেজিরও বেশী মাছ উদ্ধার করা হয়। এছাড়া কাঁকড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলার, দুটি নৌকা, মাছ ও কাঁকড়া শিকারের জালসহ বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে বনকর্মীরা।

আটক জেলেরা হলো শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইয়াকুব আলী সরদার (৬০), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে কামরুল ইসলাম (৪২), মহাব্বত আলী (২৮), আরশাদ মিস্ত্রিরে ছলে মুজিবর রহমান মিস্ত্রি (৫২), আব্দুল বারীর ছেলে জামাল গাজী (৩৫), আব্দুল মাজেদের ছেলে তৌহিদ হোসেন (৩৮), ইলয়াস হগাজীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ফজলুল হক জানান, এখন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মানুষ বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বনে যেয়ে মাছ বা কাঁকড়া ধরার চেষ্টা করে। নিয়মিত টহলে থাকায় বনকর্মীরা পৃথক অভিযানে কাঁকড়া বহনকাজে জড়িত একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)সহ দু’টি নৌকা আটক করে।

এসময় তিনটি নৌযান থেকে আটক সাতজনকে বন আইনের পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করার পাশাপাশি মাছগুলো বিনষ্ট করা হয়েছে। নিষিদ্ধ মৌসুমে মাছ-কাঁকড়া শিকারের ফলে সুন্দরবনের বিরুপ প্রভাব পড়বে বঔের তিনি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park