1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থান স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত পদযাত্রা সফল করতে এবং সাংবাদিকদের অবগত করার উদ্দেশ্যে ফরিদপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এতে লিখিত বক্তব্য পেশ করেন এনসিপি ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ, যুগ্ম সমন্বয়ক ডা. বাইজিদ হাসান শাহেদ, যুগ্ম সমন্বয়ক কামাল হোসাইন, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক এস.এম. জুনায়েদ জিতু এবং জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক ও হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে— সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউস থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণ দুপুর ১২টায় এনসিপির জেলা পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ কর্মসূচির সফল বাস্তবায়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park