1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গোপালগঞ্জে হামলার ঘটনায় সাইনবোর্ডে সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলা প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় সড়কে বাঁশ, ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু গনমাধ্যমে জানান, সাইনবোর্ডে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করেছে। হামলার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, নারায়ণগঞ্জের ছাত্র-জনতা রাজপথে রয়েছে। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছি। বিপ্লবীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

এবিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সাইনবোর্ড এলাকায় এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি ব্লকেড তৈরি করেছিলো। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। আমরা এনসিপির নেতাদের সাথে কথা বলেছি, তারা সর্বশেষ সাড়ে ৫ টায় ব্লকেড ছেড়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park