1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ডাঃ আইভীকে আটক অভিযান, অবরুদ্ধ দেওভোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩১১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
হাজার হাজার লোক জমায়েত হয়েছে নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকায়। চেয়ারম্যান বাড়িতে। এই বাড়িতেই বসবাস করেন ডাঃ সেলিনা হায়াৎ আইভী। যিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর সাবেক জনপ্রিয় মেয়র।

এলাকাবাসী বলছে, পুলিশ আছে বাড়িটির ভেতরে। পুলিশ ডাঃ আইভীকে গ্রেফতার করতে এসেছে। এই খবরে উত্তেজিত জনতা ডাঃ আইভীর বাড়ি ঘেরাও করে রাখে। তারা ঘোষণা দেয় যে নগরমাতা ডাঃ আইভীকে গ্রেফতার করে নিয়ে যেতে দিবনা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রাখেন তার কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার (৮ মে) রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

আইভীর বাড়ির অদূরে অবস্থিত চায়ের দোকানদার জানান, রাত এগারোটার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরেই স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করে।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। রাত ১ টায় এখনো পুলিশ বাড়িতে অবস্থান করছে। জানা গেছে, আইভীও বাড়িতে আছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park