1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শহরে আ’লীগ নেতাদের দেখলেই পিট্টি !

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
‘শহরে আওয়ামীলীগ নেতাদের দেখলেই পেটাবেন।’ এমন কঠোর নির্দেশ আবু আল ইউসুফ খান টিপুর। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ইদানীং দেখা যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে তার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে গুপ্ত ও চোরা মিছিল করছে। আমি মহানগর বিএনপির নেতাকর্মীদের বলতে চাই নারায়ণগঞ্জ মহানগরে এই ফ্যাসিস্টের দোসররা কোথায় যেন কোন গুপ্ত চোরা মিছিল ও পিকেটিং করতে না পারে।

তিনি আরো বলেন, আপনারা যার যার ইউনিয়ন এবং ওয়ার্ডে সচেতন থাকবেন। যেখানেই এ ধরনের মিছিল হবে সেখানে শুধু পিট্টি আর পিট্টি। কোন কথা হবে না। তাদের যেকোন ভাবে হোক দমন করতে হবে।

রোববার (২০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন টিপু।

টিপু বলেন, স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কবর রচনার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সচেষ্ট থাকবেন। তাদেরকে পিট্টি দেয়ার জন্য প্রস্তুতি নিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park