1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সমাজ সেবা কাজে নিয়োজিত বিএনপি নেতা উজ্জ্বল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন আওতায়ধীন ৬ নং ওয়ার্ড পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের পাশে খালি যায়গাটিতে দীর্ঘদিন যাবত ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। আবর্জনার স্তূপ ও দুর্গন্ধের কারণে এলাকাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলার কারনে দূষণ হচ্ছে পরিবেশ। নিজস্ব ডাম্পিং ব্যবস্থা থাকার পরেও আশপাশের বাসাবাড়ি বর্জ্য ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এই খানে। এতে দুর্গন্ধের এলাকায় পরিণত হয়েছে শাহী জামে মসজিদের এই রাস্তাটি।

তবে সমাজ সেবার কাজে যেখানে জনপ্রতিনিধিদের এগিয়ে আশার কথা সেখানে এগিয়ে আসলেন ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।সমাজ সেবা ও উন্নয়ন মূলক কাজে নিজের ব্যাস্ত রাখুন।আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে সমাজের উন্নয়ন ও সেবামূলক কাজ গুলো করতে চাই।রাজনীতির মূল নীতিই হলো মানব সেবা।ইনশাআল্লাহ যত দিন বেঁচে আছি দল ক্ষমতায় থাকুক বা না থাকুক এই মানব সেবা কাজে নিজেকে বিলিয়ে দিতে চাই।

তিনি আরো বলে,দীর্ঘদিন যাবত এইখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।এলাকাবাসীর বার বার নিষেধের পরেও তা অমান্য করছেন কিছু বিবেকহীন মানুষ।দূষিত করছেন এলাকার পরিবেশ। মসজিদে মুসল্লীদের নামজে যেতে হয় দূর্গন্ধ নাকে নিয়ে।তাই ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এখানে আমি বিলবোর্ড লাগিয়ে দেই যেন সবাই সচেতন হন এবং এলাকার পরিবেশ সুন্দর রাখেন।পরিবেশের সুরক্ষায় আমাদের গুরুত্ব দিতে হবে।সকলে সম্মিলিত ভাবে এগিয়ে আসলে সমাজের পরিবেশ ঠিক রাখা সম্ভব।এক্ষেত্রে আমার ৬ নং ওয়ার্ডসীর সহযোগিতা প্রয়োজন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,দীর্ঘদিন কয়েক বছর যাবত এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে।আর সেই ময়লা-আবর্জনা গলে পচে সৃষ্টি হছে তীব্র দুর্গন্ধ।বাসা বাড়ির দরজা জানালা বন্ধ রাখতে হয় সর্বক্ষণ।এমতাঅবস্থায় স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়ালের দারস্থ হলে কয়েকবার আশ্বাস দিলেও মেলেনি কোন প্রতিকার।যেখানে নিজ উদ্যোগে সমাজ সেবা কাজে এগিয়ে এলেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল।তার এমন প্রশংসীত ভালো কাজ দেখে আমাদের আগামী প্রজন্মও উৎসাহিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park