1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ইসদাইরে বিএনপির মাদক বিরোর্ধী মিছিলে যুবলীগে ক্যাডার আক্তার,সুমন বাহিনীর হামলা আহত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও থানা যুবদলে উদ্যোগে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি করার অভিযোগ উঠেছে অস্ত্রধারী সন্ত্রাসী আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার, সুমন ও তার মেয়ে জামাতা পঞ্চবটির আলোচিত যুবলীগ ক্যাডার ওলা মাসুদ, রতন, রাসেল এর বিরুদ্ধে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা ও কাঠেরপুল এলাকা হঠাৎ হামলার চালিয়ে রণক্ষেত্রে পরিণত করে । তাতে আহত হয়েছেন, ফতুল্লা ইউনিয়ন যুব দলের সহ সভাপতি মিঠু খান, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক রাকিব শেখ, সহ ইউনিয়ন ও ওয়ার্ড সহ যুবদলের অর্ধশতাধিক নেতা কর্মী আহত।

ফতুল্লা বটতলা এলাকায় প্রায় দু’ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে। এতে আশপাশের দোকানপাট, বসত বাড়ী, ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরে। হামলায় যুবলীগের নেতারা গুলি ছুড়েছেন বলে অভিযোগ করেন রবিন।

স্থানীয় একার্ধীক সূত্র ও মিছিলো যোগদান করেন তাদের সাথে কথা বলে জানাযায়, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর ও যুবদলে উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে দুপুর ২ টা থেকে রেললাইন বটতলায় ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হতে থাকে লোকজন। বিকেল তিনটার দিকে মিছিলটি রেল লাইন বটতলা হয়ে কোতালের বাগ কবরস্থান পার হবার সময় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত হিসেবে পরিচিত আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার, সুমন ও মেয়ের জামাতা ওলা মাসুদের নেতৃত্বে তাদের সহযোগী সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়।

এ সময় ওলা মাসুদ ও সুমন মিছিলে গুলি বর্ষন করে বলে অভিযোগ বিএনপি নেতাদের। এতে করে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুনরায় তারা একত্রিত হয়ে গুলিবর্ষনকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

হামলায় আহতরা শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হসপিটালে চিকিৎসা নেন ও অনেকে ভর্তি হন। তবে শান্তি পুর্ন মিছিলে হামলার সঠিক বিচার চার তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park