1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

কুমিল্লায় বন্যাকবলিত মানুষের পাশে ত্রান সামগ্রী নিয়ে জাকির খান মুক্তি পরিষদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৮১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বর্তমান নিউজ ডটকমঃ

ভারত থেকে আচমকা পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশের কুমিল্লা,নোয়াখালী,ফেনীসহ আশপাশ এলাকায় প্রবল বন্যার ফলে সাধারন মানুষগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। নিজ বসতবাড়িসহ কৃষি জমি ও গবাদিপশু নানা প্রকার ক্ষতিতে পড়েছে উক্ত জেলাগুলোতে বসবাসকারীরা। বন্যার পানিতে আটকে পড়া সাধারন মানুষকে উদ্ধারের কাজে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী,র‌্যাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাস থেকেও মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছে অনেক প্রবাসী।

বন্যা কবলিত কুমিল্লার বুড়িচং ইউনিয়ন,জগতপুর,গোবিন্দপুর, কুমিল্লা পালপাড়া এবং চানপুর ব্রীজ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী নিয়ে যার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা।

শনিবার (২৪ আগষ্ট ) দিবাগত রাত ২টায় একটি ট্রাকযোগে প্রায় ৮ শতাধিক পরিবারের জন্য তিনি ত্রান সামগ্রী নিয়ে যান রুবেল খান।

৮ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী মধ্যে প্রতিটি ব্যাগে ভেতরে ছিলো ৫০০গ্রাম মুড়ি,৫০০ গ্রাম চিড়া,গুড় ৫০০ গ্রাম,বিস্কুট ৫০০গ্রাম মিনারেল ওয়াটার ২ লিটার,মোমবাতি, ম্যাচ,নাপা ও প্যারাসিটামল ট্যাবলেট এবং ৫পিস করে ওরস্যালাইন।

এ প্রসঙ্গে জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা বলেন, মানুষ মানুষের জন্য এটাই হোক আমাদের সকলের জন্য একটা শ্লোগান। ভারত থেকে হঠাৎ করে ছেড়ে দেয়া পানিতে দেশের কয়েকটি জেলার প্রায় অর্ধকোটি মানুষ আজ বিপর্যয়ের মুখে। আমি দেখেছি সেখানে বাংলাদেশ সোনাবাহিনী ও র‌্যাব এর পাশাপাশি দেশের বিভিন্নস্থান থেকে সাধারন মানুষগুলো বন্যা কবলিত মানুষগুলোকে উদ্ধারের বিরতীহিনভাবে কাজ করে যাচ্ছেন। সেখানে জীবন ধারনের জন্য সবকিছুরই সংকট। তাই আমি আমার সাধ্য অনুযায়ী মানুষের কল্যানে কিছু শুকনো খাবার,বিশুদ্ধ পানিসহ ঔষদ নিয়ে গিয়েছি। আমি দেশের সকল মানুষকে অনুরোধ করবো আপনারা যার যার অবস্থান থেকে এ বন্যা কবলিত মানুষগুলো পাশে দাড়ান এবং সহযোগিতা করুন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park