1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্ত দিবসে উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪০১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল কেক কাটা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ই মে) বাদ আসর জেলা আওয়ামী লীগের দলিয় কার্য্যলয়ে জেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল কেক কেটে এ কর্মসূচী পালন করেন ।

সভাপতির বক্তব্যে আব্দুল হাই বলেন, আজকের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেশের উন্নয়নকল্পে কাজ শুরু করেন। বঙ্গবন্ধু সহ চার নেতার খুনিদের বিচার করেন তিনি। মেট্রোরেল, ফ্লাইওভার, পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প গুলো সম্পাদন করেছেন। অথচ তাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। অনেক নেতা কর্মী তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু তিনি ভেঙ্গে পড়েনি তিনি ছিলেন অটল, অবিচল। দেশের উন্নয়নের স্বার্থে তিনি কখনো আপোষ করেন নি। আপনারা তার জন্য দোয়া করবেন। যেন তিনি আগামীতেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখড়ে নিয়ে যেতে পারেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহিদুল্লাহ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা সহ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park