1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান এবং সর্বদলীয় সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

তারা বলেছেন, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের বিষয়। এ সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সালাম হলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বাংলাদেশের জন্য নৈতিক বিজয়। তবে রোহিঙ্গা সংকট বড় ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্য দেশের বিপুলসংখ্যক নাগরিককে দীর্ঘ সময় আশ্রয় দিয়ে রাখা বাংলাদেশের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে।

তিনি আরও বলেন, মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ওআইসি, আসিয়ান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে মক্কা প্যাক্টসহ সংশ্লিষ্ট উদ্যোগগুলোও কাজে লাগানো প্রয়োজন।

ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে বাংলাদেশকে কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে এখনই কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সে বিষয়ে বাংলাদেশকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে অন্যদের শর্ত ও চাপের মুখে পড়তে হয়। তাই বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বাড়ানো জরুরি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গাদের জীবন একসময় স্বাভাবিক ও সচ্ছল ছিল। কিন্তু রাষ্ট্রহীনতার কারণে বর্তমানে তাদের অস্তিত্ব ও জীবন চরম হুমকির মুখে। দীর্ঘদিন বন্দিশিবিরের মতো পরিবেশে বসবাসের কারণে তারা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির ফলে ক্যাম্পকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি গভীরভাবে জড়িত। এ অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতায় ব্রিটিশ শাসনামল থেকেই বহিঃশক্তির প্রভাব রয়েছে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরাশক্তিগুলোরও নানা স্বার্থ ও আগ্রহ রয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। রাষ্ট্রের স্থায়ী সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট কক্সবাজারের জনজীবন, পরিবেশ ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠার পাশাপাশি রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিতে শক্তিশালী নৈতিক ভিত্তি তৈরি হয়েছে। রায়ের নৈতিক ও আন্তর্জাতিক প্রভাব বাংলাদেশের স্বার্থে কাজে লাগাতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি তুলে ধরে মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক মানুষের জীবনযাপন, নিরাপত্তা, মাদক ও অপরাধের বিস্তার দেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের মাদক পাচারের অন্যতম পাইপলাইন টেকনাফ। বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন লেখক ও চিন্তক আব্দুল হালিম, দলের শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক এবং সহদপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park