1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

শনিবার (২৮ নভেম্বর) থেকে দেশের সব কারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে নানা ইস্যু তৈরি হয় এবং কিছু মানুষের বক্তব্যের কারণে নেতৃত্বের ক্ষেত্রে শূন্যতা দেখা দেয়। তবে এগুলো গণতান্ত্রিক চর্চার অংশ। শ্রমিক সংগঠনগুলোর নেতারা আন্দোলন থেকে শুরু করে মজুরি বোর্ড গঠন পর্যন্ত গভীর রাত অবধি সহযোগিতা করেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

একই সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদেরও ধন্যবাদ জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, গভীর রাত পর্যন্ত যেভাবে সহযোগিতা চাওয়া হয়েছে, তারা সেভাবেই সাড়া দিয়েছেন।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশে এই প্রথম কোনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি বক্তব্য দিয়েছেন। সরকারি দলের কোনো নেতাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়নি। এটি গণতান্ত্রিক সরকারের ইতিবাচক দৃষ্টান্ত। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে নিরপেক্ষ সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুন্দর সমাধান নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন।

শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পকে বিশ্বদরবারে আরও প্রতিষ্ঠিত করতে সবাইকে কাজ করতে হবে। সমস্যা থাকবেই, তবে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সবার কথা বলার অধিকার রয়েছে এবং সরকারের দায়িত্ব সবার কথা শোনা।

নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা শ্রমিক অধ্যুষিত। সেখানে প্রায় ৬০ শতাংশ মানুষ শ্রমিক। শ্রমিকরাই বাংলাদেশের শক্তি।

মন্ত্রী বলেন, শ্রমিকরা উৎপাদন বাড়াতে পারলে এবং মালিকরা আয় করতে পারলে বেতন বাড়ানো কঠিন হবে না। তবে সেই সক্ষমতা অর্জন করতে হবে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে যেন শিল্পকারখানা বন্ধ না হয়, বরং শিল্পকে আরও এগিয়ে নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমগুলো বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park