1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

জিয়াউলের অপরাধের তুলনায় মৃত্যুদণ্ডও সামান্য: অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গুম, খুন, নির্যাতন ও লাশ গুমের মতো মানবতাবিরোধী অপরাধের ভয়াবহতা তুলে ধরে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি মন্তব্য করেছেন, জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, সেখানে মৃত্যুদণ্ড কেবল একটি শিশির কণা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় সাজা প্রসঙ্গে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলায় উঠে আসা অপরাধগুলোর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।

তিনি বলেন, কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। এ কারণেই ট্রাইব্যুনালের সামনে ন্যায়বিচারের আবেদন জানানো হয়েছে।

শাস্তির গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল দার্শনিক হেগেল ও আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্য উল্লেখ করেন। তিনি বলেন, অপরাধের বিচার না হলে ভুক্তভোগী ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে যাবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে।

তিনি আরও বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় একবারের মৃত্যুদণ্ডও অপরাধের তুলনায় সামান্য। আইন যতটুকু সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, তা প্রয়োগের আবেদন জানাচ্ছি। একই সঙ্গে মামলার সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার দাবি জানান তিনি।

প্রসিকিউশন সব অভিযোগের প্রয়োজনীয় উপাদান সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

যুক্তিতর্কের শেষ পর্যায়ে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশও চান অ্যাটর্নি জেনারেল।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park