1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত সরকারি সফর আলী কলেজে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার

বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও বিমানবন্দর সূত্র জানায়, রোববার রাত ২টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান শেখ আসলাম। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তার যাত্রা বাতিল করে আটক করে। পরে রাত আড়াইটার দিকে তাকে ডিবির তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সুইডেন আসলামকে খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাংকক হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিষয়টি যাচাই করে দেখছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। এছাড়া রাজধানীতে তার অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে পুলিশ। চলতি বছরের ১৪ এপ্রিল তেজগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও দায়ের করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতা বাড়লে তিনি দেশ ছাড়ার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুরস্কার ঘোষিত দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন শেখ আসলাম। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার ঘটনায় প্রথম আলোচনায় আসেন তিনি।

নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। সে সময় ছদ্মবেশে চলাফেরা ও বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের কারণে আলোচিত ছিলেন তিনি। তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। সেখান থেকেই তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়।

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যার পর একই বছরের ২৬ মে গ্রেপ্তার হন আসলাম। ২০০৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেলেও চার মাস পর ২০০৫ সালের ৩১ জানুয়ারি আবারও গ্রেপ্তার হন। এরপর টানা সাড়ে ১৯ বছর কারাভোগ করেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।

বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা হয়েছিল। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park