1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে চাঁদা দাবির অভিযোগে মাই টিভির ফিজারুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত সরকারি সফর আলী কলেজে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের

রাজবাড়ীতে ব্যবসায়ীর মিনি ট্রাকে আগুন, ক্ষতি ১৯ লাখ টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে পার্ক করে রাখা এক ব্যবসায়ীর মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানার পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মোটর্স অ্যান্ড মেশিনারিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গাড়ির মালিক মো. রফিকুল আলম (৫৮) জানান, রাতে তাঁর মিনি ট্রাকটি দোকানের সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকটির পাশাপাশি পাশের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটারও পুড়ে যায়।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রফিকুল আলম জানান, দোকানের সিসিটিভি ফুটেজে পেছন দিক থেকে ধারণ করা ভিডিওতে দুই ব্যক্তিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি রাজবাড়ী সদর থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা বলেন, রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ২টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park