1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত সরকারি সফর আলী কলেজে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে সাদিক কায়েমের বাবা-মা অবস্থান করছিলেন।

সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দরজার সামনে আগুন জ্বলতে দেখেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, বাড়ির বাইরে বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছিল।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ঢেলে কাগজ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে তেলের বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছেন। তিনি জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস ও রাতের আঁধারে হামলা চালিয়ে তাঁদের আন্দোলন দমিয়ে রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান তুলে ধরেন।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। দলটির নেতারা বলেন, সারা দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়তে পারে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park