1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জাতীয় সংসদে সংসদ সদস্যদের পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো সদস্যের বক্তব্য দেওয়ার সময় টিপ্পনী, অপ্রয়োজনীয় মন্তব্য কিংবা এমন কোনো আচরণ না করার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান, যাতে কারও ব্যক্তিগত সম্মান ও সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়। একই সঙ্গে সংসদে আরও বেশি পরমতসহিষ্ণুতা, ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্পিকার। এর আগে জামায়াতের সংসদ সদস্য আমির হামজার প্রশ্ন উত্থাপনের সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের মন্তব্য ও আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহজাহান চৌধুরী।

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদের ৩৫০ জন সদস্যের অভিভাবক হিসেবে প্রত্যেক সংসদ সদস্যের সম্মান ও মর্যাদা রক্ষার বিষয়টি স্পিকারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, সংসদ সদস্য আমির হামজা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজিন। প্রশ্নোত্তর পর্বে তার নাম ঘোষণা করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে মন্তব্য করেছেন এবং সংসদে হইচই করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করার শামিল।

তিনি আরও বলেন, তারা এমন একটি জাতীয় সংসদ গড়ে তুলতে চান, যার ওপর দেশের মানুষ আস্থা রাখতে পারে। এ জন্য সংসদের প্রত্যেক সদস্যের দায়িত্ব রয়েছে। সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র—সব পক্ষকেই সংসদের মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে মাগরিবের বিরতির আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। ডেপুটি স্পিকার তার নাম ঘোষণা করার পর সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে দেখা যায়। এ সময় মাইক ছাড়াও কয়েকজনকে নাম ধরে মন্তব্য করতে শোনা যায়।

পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর তিনি আরেকটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংসদে সদস্যদের পারস্পরিক আচরণ ও মর্যাদা রক্ষার বিষয়টি আলোচনায় আসে।

মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে শাহজাহান চৌধুরীর উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সবাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ এবং সংসদ পরিচালনায় সবার দায়িত্ব রয়েছে।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা তার চেয়ে কম বোঝেন না, বরং অনেকেই বেশি বোঝেন। তাই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ না করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। কোনো সদস্য দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। আবার কোনো বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সদস্যকে সেই সুযোগও দেওয়া হবে বলে জানান তিনি।

সংসদে বাক্‌স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, প্রত্যেক সদস্যের কথা বলার অধিকার রয়েছে। এই বাক্‌স্বাধীনতা নিয়ে সবাই গর্ব করেন। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অন্যের সম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মধ্যে পরমতসহিষ্ণুতা বাড়ানো প্রয়োজন। একজন সদস্য বক্তব্য দিলে অন্যদের ধৈর্য ধরে তা শোনা উচিত। ভিন্নমত থাকলে তা যুক্তি ও শালীনতার সঙ্গে তুলে ধরতে হবে। কোনো সদস্যের মানসম্মান বিনষ্ট হয়, এমন আচরণ যেন কেউ না করেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন স্পিকার।

স্পিকারের এ বক্তব্যের মধ্য দিয়ে সংসদে বিতর্ক ও মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সদস্যদের পারস্পরিক সম্মান, শালীনতা এবং সংসদীয় শিষ্টাচার বজায় রাখার বিষয়টি আবারও গুরুত্ব পায়।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park