1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সড়কের বেহাল অবস্থা, বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কায় আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। তবে লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জোটটি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, প্রথমে সড়কপথে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। তবে রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতাসহ নানা বিষয় পর্যালোচনা করে দেখা যায়, এতে কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তি হতে পারে।

তিনি বলেন, জনগণের স্বার্থ ও সম্ভাব্য জনদুর্ভোগ বিবেচনা করেই আপাতত লংমার্চ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য একচুলও পিছপা হবে না।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, গণভোটের গণরায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। জনগণের রায়কে পাশ কাটিয়ে সংস্কার পরিষদ গঠন না করে কেবল সংশোধনের পথে এগোলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ধরনের ভাঙন বা বিভেদ নেই। জোটের ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। একই সঙ্গে সরকারকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ জোটের নেতারা।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park