1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত এই খরচের বাইরে কোনো ব্যক্তি বা রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের নির্ধারিত সর্বমোট ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। এই প্রক্রিয়ার বাইরে গিয়ে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। প্রশ্নে তিনি জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মে জড়িত ও অসৎ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে বর্তমান সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় এবং চুক্তির শর্ত ভঙ্গের মতো অনিয়ম বন্ধে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সরকারের নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং বিদেশগামী কর্মীদের প্রতারণার হাত থেকে রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park