1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিড়ালের যত্ন ও সুরক্ষায় সচেতনতার দিন আজ শেষ মেসেজে মাকে কী লিখেছিলেন তাহসিফ শাকিল হত্যার পেছনে যাঁরাই থাকুন, আইনের আওতায় আনতে হবে: রাকিব গুজরাটে গরু জবাইয়ের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালোমেশিন জব্দ নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালোমেশিন জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন । শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালোমেশিন, পাইপ ও মাচা জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মহারশি নদীর ফাঁকরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক।

অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিন জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও একটি মাচা ভেঙে দেওয়া হয়। এ সময় থানা-পুলিশ এবং উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বালু লুটপাট প্রতিরোধে সরকার মহারশি নদীর বালুমহালটি ইজারা দেওয়া বন্ধ রেখেছে। তবে এরপরও নদীর শালচুড়া ও ফাঁকরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park