1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের

দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতা ফেরাতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তরুণী আশামনি। তাঁর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে একটি সেলাই মেশিন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আশামনির হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

পারিবারিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি আশামনি। তাঁর বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। ভাই একটি ছোট চাকরি করে পরিবারের ব্যয়ভার বহনে সহযোগিতা করেন। এ পরিস্থিতির মধ্যেও সেলাইয়ের কাজ শিখে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তিনি।

আশামনির আত্মনির্ভরশীল হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। সেলাই মেশিনটি কাজে লাগিয়ে তিনি আয় করে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যেসব পরিবারে উপার্জনক্ষম সদস্য কম, সেসব পরিবারকে চিহ্নিত করে আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ ও কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। আশামনিকে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আরও উন্নত প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তিনি দক্ষতা বাড়িয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন।

সরকারি সহায়তা মাঠপর্যায়ে কতটা কার্যকর হচ্ছে, তা দেখতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আশামনির বাড়িতে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন জেলা প্রশাসক। নিজের কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হওয়ায় কৃতজ্ঞতা জানান আশামনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park