1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকঢোল ও রঙিন ধোঁয়ায় মহানগর যুবদলের শোভাযাত্রা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকঢোল বাজিয়ে ও রঙিন ধোঁয়া ছড়িয়ে শহরের মণ্ডলপাড়া সেতু থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

পায়রা উড়িয়ে শোভাযাত্রার সূচনা করা হয়। এতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু কালামসহ নেতাদের ছবি এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও যুবদলের পতাকা ছিল। ঢাকঢোল ও রঙিন ধোঁয়ায় শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ইতিহাস রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে তাঁরা আত্মনির্ভরশীল জাতি গঠনে কাজ করছেন। কেন্দ্রীয় নেতাদের সঠিক সিদ্ধান্তে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গৌরব আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জুয়েল প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেন, আলী নওশাদ তুষার, শিকদার বাপ্পি চিশতী, মাহমুদুল হাসান মাসুম, আলফু প্রধান, মিজান, কাজী নূর আলম, কাজী সোহাগ, জনি খন্দকার, নূর আলম খন্দকার, দুলাল, মাইনুল, রুবেল, বাহার, ইব্রাহিম বাবু, আব্দুস সালাম, শফিকুল আলম মুক্ত, লিটন, শাহীন ঢালী, আব্দুল কাইয়ুম, আল আমিন, ইব্রাহিম খলিল ভূঁইয়া, এম এ মান্নান, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, হারুন ও কাজলসহ অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park