1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের

বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০-এ শ্রমিকদের সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এতে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

পুলিশ জানায়, কয়েকশ শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park