1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, জোরদার নিরাপত্তা ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনালের চোট নিয়ে মুখ খুললেন রোমেরো বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘অন্যপাতা’, প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদ, ভাঙচুরের অভিযোগ সাফের টিকিট ১ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছেন সমর্থক-সাবেক ফুটবলাররা চট্টগ্রামে এনইসি সনদ বন্ধ, অনিশ্চয়তায় ৪০০ ঋণগ্রহীতা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ, ৮০ হাজার টাকার ক্ষতির দাবি

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ, ৮০ হাজার টাকার ক্ষতির দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি | বর্তমান নিউজ

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের আবাদি জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

গত ২১ অক্টোবর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল দক্ষিণপাড়ায় খলিলুর রহমানের ৩০ শতাংশ জমিতে কে বা কারা বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে জমিতে গিয়ে ধানের শীষ ও পাতা নেতিয়ে পড়তে দেখেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী খলিলুর রহমান জানান, তিনি একই গ্রামের আল আমিনের কাছ থেকে দুই লাখ টাকায় শর্তসাপেক্ষে জমিটি চাষের জন্য নিয়েছিলেন। ফসলের ক্ষতি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে ঘটনার বিচার দাবি করেন। স্থানীয় কৃষক আক্তার হোসেনসহ এলাকাবাসীও এ ঘটনার নিন্দা জানান।

এ ঘটনায় খলিলুর রহমানের ছেলে রাসেল মিয়া সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park