1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘কার কী পরিচয়, দেখব না’—ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি জামায়াতের মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন

ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় আগাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমেছে বিভিন্ন ধরনের শাকসবজির দাম। একই সঙ্গে গত এক সপ্তাহের ব্যবধানে মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে চাল ও বিভিন্ন ধরনের মুরগির দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের বাজারে এখনো চাপে রয়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলো।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার, জগত বাজার, মেড্ডা বাজার ও কাউতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারগুলোতে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সবজি নিয়ে আসছেন। পাশাপাশি খুচরা ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গত সপ্তাহের তুলনায় ফুলকপি, বাঁধাকপি, মুলা, কাঁচা মরিচ, করলা, ধনেপাতা, টমেটো ও লাউসহ বিভিন্ন সবজির দাম কমেছে।

অন্যদিকে, এক সপ্তাহের ব্যবধানে ২৫ কেজির বস্তায় চালের দাম ৭০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

কমেছে বিভিন্ন সবজির দাম

বাজারে গত সপ্তাহে প্রতি পিস ফুলকপি ৬০ টাকায় বিক্রি হলেও এখন তা পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। একইভাবে বাঁধাকপির দাম ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা হয়েছে। প্রতি কেজি পটল ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা থেকে ৭০ টাকা এবং লম্বা বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া হাইব্রিড শসার দাম কেজিতে ১০০ টাকা থেকে কমে ৭০ টাকা হয়েছে। প্রতি কেজি করলা ৯০ টাকা থেকে কমে ৭০ টাকা, ধনেপাতা ১০০ টাকা থেকে ৭০ টাকা এবং টমেটো ১২০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

লাউয়ের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। গত সপ্তাহে প্রতিটি লাউ আকারভেদে ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজি ও মাছের দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও চাল ও মুরগির বাড়তি দাম সেই স্বস্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় মাসের শেষ দিকে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও সীমিত আয়ের পরিবারগুলোকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park