1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘কার কী পরিচয়, দেখব না’—ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি জামায়াতের মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন

বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

জাতীয় সংসদের কার্যক্রম গতিশীল করতে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার সুপারিশ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় বেসরকারি সদস্যদের বিল প্রণয়ন ও উত্থাপনের প্রক্রিয়া আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণ জানাতে হবে, যাতে দ্রুত সংশোধনের সুযোগ তৈরি হয়। এ ছাড়া অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুশাসন ও সম্মতি গ্রহণে জটিলতা এবং দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park