1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান মহাখালীতে রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটের স্বস্তি নারায়ণগঞ্জে, মিশুকের বাড়তি ভাড়ায় ভোগান্তি ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ শিরোনাম: নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথিতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। এ বছর ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সী শ্রেয়সী ভট্টাচার্যকে কুমারী হিসেবে পূজা করা হয়। পূজা ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভক্তরা তাঁর মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ দর্শন করেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠান অনুসরণ করে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিশন প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারায়ণগঞ্জের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা পূজায় অংশ নেন।
কুমারী শ্রেয়সী ভট্টাচার্য নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার চিকিৎসক সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্যের মেয়ে। তাঁর গোত্র ভরদ্বাজ। পূজার আনুষ্ঠানিকতায় তাঁকে দেবীরূপে আসনে বসিয়ে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পূজা-অর্চনা করা হয়।
কুমারী পূজার তাৎপর্য তুলে ধরে রামকৃষ্ণ মিশনের স্বামী একনাথনন্দ বলেন, “নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। তাঁকে লক্ষ্য করেই কুমারী পূজা করা হয়। এ জন্যই কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করা হয়।”
তিনি আরও বলেন, প্রতিবছর কুমারী পূজায় অংশ নিতে আশপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা রামকৃষ্ণ মিশনে আসেন। এবারও বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসেছেন। সবার অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় একজন কুমারীর মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রতীকী প্রকাশ কল্পনা করে তাঁকে পূজা করা হয়। বিশেষ করে দুর্গোৎসবের মহাষ্টমীতে এ পূজা বিশেষ তাৎপর্য বহন করে। এর মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধা, মাতৃশক্তির আরাধনা এবং দেবীর সর্বব্যাপী উপস্থিতির ভাবনা তুলে ধরা হয়।
নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে প্রতিবছরের মতো এবারও কুমারী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভক্তি দেখা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাষ্টমীর এ আয়োজন শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও আধ্যাত্মিক আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park