
দিনাজপুর প্রতিনিধি। বর্তমান নিউজ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার আওতাধীন ১৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৬টায় পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার এ এস এম শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত এবং পৌর প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী (লিমন)সহ অনেকে।
পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়ায় সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।