
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
২০২৩ সালে সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় তাঁর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
এ সময় প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।