1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

উপহার হলেও ঘুষ অবৈধ: ইশরাক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ঘুষের লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশ জায়গায় ভুল রয়েছে। উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক, ঘুষের লেনদেন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পুরো বক্তব্য বিবেচনা করলে বোঝা যায়, জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে তাঁর বক্তব্য যথার্থ ছিল। তবে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণকে ঘুষের আওতামুক্ত রাখার বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।

ইশরাক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দল কোনো ধরনের অবৈধ কিংবা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর একান্ত ব্যক্তিগত অবস্থান হতে পারে। তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই বিষয়টিকে ব্যক্তিগত বক্তব্য হিসেবেই সংবাদমাধ্যমে উপস্থাপন করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

সেখানে তিনি বলেন, কোনো ঠিকাদার কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বিল পাওয়ার পর নিজের লভ্যাংশ থেকে সন্তুষ্ট হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে বিবেচনা করা উচিত নয়। এ ধরনের উপহার গ্রহণের বিষয়টি নতুনভাবে বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সংসদ সদস্য ইশরাক হোসেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park