1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭ বাদাম বিক্রেতা থেকে স্কুলশিক্ষার্থী, ৮ বছরের হাসানের পাশে ডিসি ফরিদা ছয় বিঘা জমির বিনিময়ে কেনা রেডিও, শেষ পর্যন্ত বিক্রি মাত্র ১৮০ টাকায় ৫১ বছরের বিরতি ভেঙে ভোট, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে টিপুর জয় ক্যালিফোর্নিয়া থেকে রিমোট কন্ট্রোলে চলত কুশ ল্যাব, অবশেষে গ্রেপ্তার তৌসিফ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৪ কোটি টাকার আধুনিক খেলার মাঠ পাচ্ছে টাঙ্গাইলের বাবুপুর দুই বছরের বেশি সময় পর চাকরি থেকে বরখাস্ত হারুন অর রশীদ যুবসমাজই জাতির প্রাণশক্তি, বললেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে চা ব্যবসায়ীর মৃত্যু, পাশে চিরকুট

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

গাইবান্ধা পৌর শহরের স্টেডিয়ামসংলগ্ন রেললাইন থেকে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের নিজের মৃত্যুর জন্য দায়ী করেন তিনি। বাড়ি দখল হয়ে যাওয়ার আশঙ্কার কথাও চিরকুটে লেখা ছিল।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিপুল পূর্ব কোমরনই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমণিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর হাতে একটি চিরকুট পাওয়া যায়। তাতে কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের ‘আওয়ামী লীগের দালাল’ বলা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে সুদের কারবারি বলেও উল্লেখ করা হয়।

চিরকুটে উল্লেখ করা মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে আবু জাহেদ শিপুল জানান, নিহত বিপুল তাঁর বড় ভাই। রেলওয়ে পুলিশের কাছ থেকে তিনি ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছেন। চিরকুটে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে পরিবার আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করবেন।

ঋণের বিষয়ে শিপুল বলেন, ঋণদাতারা কত টাকা পাওনা দাবি করেন, তা পরিবারের জানা নেই। তবে তাঁরা মাঝেমধ্যে বাড়িতে এসে টাকা চাইতেন বলে জানান তিনি।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের বালাসীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই সাহেব গনি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের দায়ী করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park