1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুরে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, অভিযুক্তদের শাস্তি দাবি তাহসিফের পরিবারের পাশে রাওয়া, দ্রুত সত্য উদ্‌ঘাটনের প্রত্যাশা এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার, ইংরেজি-আইসিটিতে বেশি অকৃতকার্য আলিমে পাসের হার ছাত্রীদের বেশি, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্ররা রেকর্ড ৬৩০ কোটি ডলারের হ্যাকের পর গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে বাইন্যান্স শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা এইচএসসির ফলে সব বোর্ডে ছাত্রীদের দাপট, পাসের হারে পিছিয়ে ছাত্ররা তাহসিফের মৃত্যু: দীপ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ এইচএসসি ও সমমানের ফলে পাসের হার ৫২.১২ শতাংশ, উত্তীর্ণ ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন আজ জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

আজ জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বার্তার ধরন হবে: HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস এবং পরীক্ষার বছর। যেমন, ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা লিখবেন: HSC Dha 123456 2026।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা কার্যালয় থেকে ফলাফল পাওয়া যাবে না। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park