1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহসিফের পরিবারের পাশে রাওয়া, দ্রুত সত্য উদ্‌ঘাটনের প্রত্যাশা এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার, ইংরেজি-আইসিটিতে বেশি অকৃতকার্য আলিমে পাসের হার ছাত্রীদের বেশি, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্ররা রেকর্ড ৬৩০ কোটি ডলারের হ্যাকের পর গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে বাইন্যান্স শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা এইচএসসির ফলে সব বোর্ডে ছাত্রীদের দাপট, পাসের হারে পিছিয়ে ছাত্ররা তাহসিফের মৃত্যু: দীপ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ এইচএসসি ও সমমানের ফলে পাসের হার ৫২.১২ শতাংশ, উত্তীর্ণ ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন আজ জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২২ ক্যারেট সোনার ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

এইচএসসি ও সমমানের ফলে পাসের হার ৫২.১২ শতাংশ, উত্তীর্ণ ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফল এবং এডুকেশন বোর্ড রেজাল্টস ওয়েবসাইটে ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও রোল নম্বর দিয়ে ফল দেখা যাবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে। যেমন: HSC Dha 123456 2026।

ফল পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park