1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পেলেন না আখতারুজ্জামান জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা: মির্জা আজম-আমুসহ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ রাতে ব্যালন ডি’অরের মহোৎসব, কার হাতে উঠবে ফুটবলের সোনালি বল? ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল, এমবাপে ও কেইন, চমক দেখাবেন কে? এল ক্লাসিকোয় হার, তবু ১৫৫ দিন পর ডি ইয়াংয়ের ফেরায় স্বস্তিতে বার্সেলোনা বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ, দোষ প্রমাণে শাস্তির দাবি মঞ্চে উঠলেই মৃত্যুভয় তাড়া করত এ আর রহমানকে, কাটিয়েছেন দীর্ঘ লড়াই বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভিএআর ঘুমিয়ে ছিল’, এল ক্লাসিকোয় কানসেলোর ফাউল নিয়ে মরিনিওর ক্ষোভ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পেলেন না আখতারুজ্জামান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।

শুনানিতে আখতারুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হন যাত্রীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

অভিযোগে বলা হয়, ওই সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এবং মারধরের হুমকি দেন। এ ছাড়া বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এর আগে ২০২২ সালে তাকে পঞ্চমবারের মতো বহিষ্কার করেছিল বিএনপি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park