1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পেলেন না আখতারুজ্জামান জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা: মির্জা আজম-আমুসহ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ রাতে ব্যালন ডি’অরের মহোৎসব, কার হাতে উঠবে ফুটবলের সোনালি বল? ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল, এমবাপে ও কেইন, চমক দেখাবেন কে? এল ক্লাসিকোয় হার, তবু ১৫৫ দিন পর ডি ইয়াংয়ের ফেরায় স্বস্তিতে বার্সেলোনা বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ, দোষ প্রমাণে শাস্তির দাবি মঞ্চে উঠলেই মৃত্যুভয় তাড়া করত এ আর রহমানকে, কাটিয়েছেন দীর্ঘ লড়াই বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভিএআর ঘুমিয়ে ছিল’, এল ক্লাসিকোয় কানসেলোর ফাউল নিয়ে মরিনিওর ক্ষোভ

পার্বতীপুরে শিক্ষককে জমি সংক্রান্ত জেরে পিটিয়ে হত্যা করেছে দুর্ভিত্তরা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচণ্ডী ইউনিয়নে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় নিহত।আটক এক।
পার্বতীপুরের বেলাইচণ্ডী ইউনিয়নস্থ নয়া মোল্লাপাড়া গ্রামে অদ্য দুপুর ২টায় বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।
তিনি চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের পুত্র।
প্রাপ্ত তথ্যে জানা যায়,নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান(৩২)গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।অদ্য দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং স্বজোরে গাছের ডাল/লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে তিনি পার্শ্ববর্তী ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়েই পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ হেফাজতে নিয়ে নেয়।
অফিসার ইনচার্জ আঃ ওয়াদুত জানান,ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বর্তমানে ঘটনাস্থল ও আশপাশ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park